1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এর আগে কখনো ফেরী ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি, তদন্ত কমিটি হয়েছে - শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

এর আগে কখনো ফেরী ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি, তদন্ত কমিটি হয়েছে – শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে যানবাহনসহ উল্টে গেছে রো রো ফেরি আমানত শাহ। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটল। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাবে না। এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

শাজাহান খান বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। তবে কোনো মানুষের ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আমরা পাইনি। এই প্রথম এ ধরনের একটি ঘটনা ঘটলো। আমি মনে করি তদন্তে মূল ঘটনা বের হবে। দোষীদের বিরুদ্ধে নৌপরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান তাইজুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৬টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উল্টে যাওয়া ফেরির ভেতর থেকে নয়টি পণ্যবাহী ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাটের দক্ষিণ দিকে আরও পাঁচটি কাভার্ডভ্যান নদীর পাড়ে ভিড়িয়ে রাখা হয়েছে। ফেরিটিতে ১৭টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামজা নামে একটি জাহাজ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর বেশ কয়কটি ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন