1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৬২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সব পরীক্ষা না হওয়ায় এসএসসি পরীক্ষা নেওয়ার খরচ কমেছে। পরীক্ষার ফি বাবদ নেওয়া অর্থের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। শিক্ষার্থী বৃদ্ধির হার ৮.৭৬ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

তিনি বলেন, সারাদেশে মোট ১৮ লাখ ৯৯৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৪২৯ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সবগুলো বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর এবং কারিগরী শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর।

বিভাগভিত্তিক পরীক্ষার সময় ভিন্ন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন