1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আঘাত হেনেছেন সাইফউদ্দিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আঘাত হেনেছেন সাইফউদ্দিন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মোহাম্মদ সাইফউদ্দিন/ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের এই সিদ্ধান্তকে অন্তত শুরুর ওভারগুলোয় সঠিক প্রমাণ করছেন বোলাররা। স্কটল্যান্ড ইনিংসে প্রথম আঘাতটা হেনেছেন সাইফউদ্দিন।

শুরুর ওভারে বলটা তাসকিন আহমেদের হাতে গুঁজে দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। নেতার আস্থার প্রতিদানটাও তিনি দিয়েছিলেন মোটে চার রান দিয়ে। এরপর মুস্তাফিজুর রহমান এলেন আক্রমণে। করলেন কিপটে একটা ওভার, রান দিলেন মোটে একটা।

প্রথম দুই ওভারে পাঁচ রান দিয়ে স্কটিশদের ওপর চাপটা তৈরি করে দিয়েছিলেন তাসকিন-মুস্তাফিজ। এরপর সাইফউদ্দিন শুরুর তিনটা বল ডট দিয়ে চাপটা বাড়ালেন আরও।

এরপরই দারুণ এক ডেলিভারি। প্রতিপক্ষ অধিনায়ক কাইল কোয়েটজারের ব্লকহোলে করলেন বলটা। আগের চাপটা না থাকলে হয়তো স্কটিশ দলপতি ঠেকিয়েই দিতে চাইতেন, কিন্তু সেটা তিনি করেননি। জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন, তাতে যদি রান আসে! তা তো হলোই না, উল্টো উইকেটটাই খোয়ালেন তিনি। ভুল লাইনে খেলে ব্যাটের বাইরের কোণায় লাগলো বলটা, এরপর ভাঙল স্টাম্প। তাতেই চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম উইকেটটা শিকার করে ফেলেন সাইফউদ্দিন। আর কোয়েটজার ফেরেন সাত বল খেলে রানের খাতা খোলার আগেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন