1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালিতে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মালিতে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক।।

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার এক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

মালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এর পর উভয়পক্ষে বড় ধরনের বন্দুকযুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়।

এ হামলার জন্য জঙ্গিদের দায়ী করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী নয়জনের নিহত হওয়ার কথা জানালেও একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র নিহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১২ সালে জঙ্গিদের তৎপরতা প্রথম শুরুর পর থেকে মালি কর্তৃপক্ষ তা দমনে চেষ্টা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।

জাতিসংঘ ও ফ্রান্সের কয়েক হাজার সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও এই সহিংসতা মালির মধ্যাঞ্চলকে গ্রাস করেছে। সহিংসতা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন