1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এ মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

এ মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে তা জানতে চান।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সে ক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তার পরও চলতি অক্টোবর মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সে জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন