1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্তি পেলেন কানাডায় আটক হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মুক্তি পেলেন কানাডায় আটক হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন শেষে অবশেষে মুক্তি পেয়েছেন কানাডায় আটক থাকা চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের সঙ্গে একটি সমঝোতার পর তিনি নিজেদের দেশ চীনে ফিরে গেছেন।

মেং ওয়ানঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং-এর মেয়ে। জেনফেং ১৯৮৭ সালে হুয়াওয়ে প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠান।

একই সঙ্গে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুজন কানাডিয়ান নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। তারাও এখন কানাডার পথে রয়েছেন।

প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযোগের পর তাকে আটক করেছিল কানাডা। শুক্রবার তাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাহার করে নেয় মার্কিন বিচার বিভাগ।

এই মামলার কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

এরপর অভিযোগ ওঠে, পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার নাগরিকদের আটক করেছে চীন, যদিও দেশটি সেই অভিযোগ অস্বীকার করেছে।

কানাডার আটকাবস্থা থেকে মুক্তির পর সাংবাদিকদের মেং ওয়ানঝু, ‘আমার জীবন পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। এটা আমার জন্য একটা বিপর্যয়কর সময় ছিল।’

এএফপি জানিয়েছে, মুক্তির পরপরই তিনি চীনের শেনজেনগামী এয়ার চায়নার একটি বিমানে কানাডা ছেড়ে যান।

যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিকদের ব্যাপক আলোচনার পর মেং ওয়ানঝু ছাড়া পেলেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে আমেরিকান ব্যাংকগুলোকে মিথ্যা দিয়েছিলেন মেং ওয়ানঝু। তবে তিনি এবং হুয়াওয়ে উভয়েই ওই অভিযোগ অস্বীকার করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন