বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সৌদি যুবরাজের হাফপ্যান্ট পরা ছবি ভাইরাল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সৌদি যুবরাজের বামে কাতারের আমির, ডানে আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবকাশ যাপনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুক্রবার রেড সি বা লোহিত সাগরের কোনো একটা জায়গায় তাদের মধ্যে সাক্ষাত হয় এবং তারা পরস্পরের সঙ্গে সময় কাটান।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বর্তমানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর পদে আছেন।

সৌদি যুবরাজের ব্যক্তিগত অফিসের পরিচালক বদর আল আসকার তার টুইটার পেজে মধ্যপ্রাচ্যের এই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন।

বদর আল আসকার ছবির ক্যাপশনে লেখেন,  ‘লোহিত সাগরে একটি বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ বৈঠকে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান একত্রিত হয়েছেন’।

উপসাগরীয় এই তিন নেতা ঠিক কোথায় দেখা করেছেন তা স্পষ্ট নয়। কিন্তু তাদের বেশ-ভুষা দেখে বোঝা যাচ্ছে যে তারা ছুটিতে ছিলেন।

গত মাসের শুরুর দিকে, শেখ তাহনুন বিন জায়েদের নেতৃত্বে একটি আমিরাতী প্রতিনিধি দলকে গ্রহণ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ।

ওই বৈঠকে কাতার ও আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষকরে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এবং দুই দেশের অভিন্ন স্বার্থ হাসিল করার পাশাপাশি নির্মাণ, উন্নয়ন ও অগ্রগতির প্রক্রিয়ায় সহায়ক এমন গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

গত জানুয়ারির আলউলা জিসিসি ঘোষণার পর প্রথম সফরে কাতারের আমিরকে জেদ্দায় স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওই ঘোষণার মধ্য দিয়ে দুদেশের মধ্যে নতুন করে সুসম্পর্কের সূচনা হয়। এর আগে ২০১৭ সালের জুন মাস থেকে সাড়ে তিন বছর ধরে কাতারর ওপর অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব। ২০২১ সালের শুরুর দিকে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন সৌদি যুবরাজ।

২০২১ সালের জানুয়ারিতে সৌদি যুবরাজ জিসিসি শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে উপসাগরীয় সব দেশ আল উলার ঘোষণায় স্বাক্ষর করে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন ওই ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে কাতারের সঙ্গে সৌদি আরবের বিরোধের অবসান হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE