1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার এইচএসসি পরীক্ষার দেবে ১৪ লাখের বেশি শিক্ষার্থী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

এবার এইচএসসি পরীক্ষার দেবে ১৪ লাখের বেশি শিক্ষার্থী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ গত ৪ সেপ্টেম্বর শেষ হয়। এবার এইচএসসির ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯, যাদের সবাইকে অটোপাস দেওয়া হয়েছিল। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪১ হাজার ২৭১ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার কয়েক দফা স্থগিত হওয়ার পর গত ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়, শেষ হয় ৪ সেপ্টেম্বর।

জানা গেছে, ঢাকা বোর্ডে তিন লাখ সাত হাজার ৪৭৮, বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে এক লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে এক লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে এক লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে এক লাখ ৪৬ হাজার ৪৬৯ এবং সিলেট বোর্ডে ৬৬ হাজার ১০১ জন পরীক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছে।

মাদরাসা বোর্ডে ফরম পূরণ করেছে এক লাখ ১১ হাজার ১৩৭ জন। কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছে এক লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

শিক্ষাবোর্ড থেকে ঘোষণা করা হয়েছিল, করোনার কারণে এবার কোনো নির্বাচনি পরীক্ষা হবে না। ফরম পূরণের পুরো কার্যক্রম সম্পন্ন হবে অনলাইনে। কোনো অবস্থায় শিক্ষার্থী বা অভিভাবকদের সশরীরে প্রতিষ্ঠানে আসতে হবে না। নির্বাচনি পরীক্ষা নেই, তাই এ সংক্রান্ত কোন ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান নিয়মের ব্যত্যয় ঘটালে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবে। অননুমোদিত রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীর ফরম পূরণ করলে তা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল ইসলাম বলেন, ঘরে বসে ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্নে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারা এবং বোর্ডের ফি ও প্রতিষ্ঠানের ফি এমএফএসের মাধ্যমে পরিশোধ করতে পারা একটি মাইলফলক। এটি সম্ভব হলো টিম ওয়ার্কের মাধ্যমে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার আলোকে আমাদের এ সফলতা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন