1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন।

করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

এর আগের দুই দিন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৫ জন করে।

এ নিয়ে গত ৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট মোট ৩৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের একজন, নওগাঁয় একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত ৫ জন পুরুষ ও ৫ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের উপরে, ৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪জন।

রবিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬৩জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬৩ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৮৬টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীর ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৫ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন