1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালেবানরা এবার ‘সভ্য’ আচরণ করবে, আশাবাদ পুতিনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

তালেবানরা এবার ‘সভ্য’ আচরণ করবে, আশাবাদ পুতিনের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কাবুলের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে তালেবানরা আফগানিস্তানে এবার ‘সভ্য’ আচরণ করবে। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি বলেন, রাশিয়া চায় না আফগানিস্তান ভেঙে পড়ুক। খবর: এনডিটিভি।

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তালেবানরা আফগানিস্তানে ‘সভ্য’ পরিবেশ তৈরি করলে তাদের সাথে কথা বলা, যোগাযোগ করা সহজ হবে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাশিয়ান এই নেতা বলেন, গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী প্রত্যাহার করেছে অনেকটা বিপর্যস্ত পরিবেশের মধ্যেই। এই পুরো যুদ্ধে তারা ১.৫ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু এর ফলাফল কী?

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া বিশেষ সর্তকতা অবলম্বন করে আসছে। ১৫ আগস্টের পর কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এবং জানান মস্কো আফগানিস্তান থেকে তাদের দূতাবাস সরিয়ে নেবে না।

তবে, গত সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় মস্কো কাবুল থেকে রাশিয়ান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলির নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে।

মধ্য এশিয়ার তিনটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এসব দেশে রাশিয়ার সামরিক ঘাঁটিও আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন