1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১ কোটি ৩৭ লাখের বেশি মানুষ টিকার আওতায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১ কোটি ৩৭ লাখের বেশি মানুষ টিকার আওতায়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে কভিড-১৯ টিকার আওতায় এসেছে ১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন মানুষ। যাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৯৮ হাজার ৮২৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ সব তথ্য জানা গেছে।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৬ লাখ ৯৩ হাজার ১৭২ আর নারী ৩৭ লাখ ৫ হাজার ৬৫৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৮১ হাজার ৪৯৮ আর নারী ১৫ লাখ ৮৬ হাজার ৪৩১ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ১ লাখ ২৬ হাজার ৯৪০ জন। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৬০ হাজার ৫০৫ এবং নারী ৩৭ লাখ ৬৬ হাজার ৪৩৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৫১ হাজার ৪১৪ এবং নারী ১৫ লাখ ৫৫ হাজার ৪৭৩ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৫৫ হাজার ৪১৯ এবং নারী ১১ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ৮৪ হাজার ৩১২ জন প্রথম ডোজ এবং ৫৭ হাজার ৮৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৫ লাখ ২৭ হাজার ৩০৬ এবং নারী ১১ লাখ ৫৭ হাজার ৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৮ হাজার ১১৩ জন পুরুষ এবং নারী ২৯ হাজার ৭৬১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৫ হাজার ২১৯ এবং নারী ৮ হাজার ২০৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ১৬৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৯৭১ জন পুরুষ এবং নারী ১ হাজার ১৯৭ জন।

এ দিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন। যাদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৩ হাজার ৫২৭ ও নারী ৩ লাখ ৩০ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন