1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফ্রিকা আক্রান্ত ৬০ লাখের বেশি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আফ্রিকা আক্রান্ত ৬০ লাখের বেশি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রতিদিন ৪১ হাজার ৪০০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে

অনলাইন ডেস্ক।।

আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে। এ মহাদেশের ৫৪টি দেশে এ পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর এএফপির।

এ অঞ্চলে প্রতিদিন ৪১ হাজার ৪০০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সংখ্যা এখন ১৩ শতাংশ বেশি। মে মাসের মাঝামাঝি থেকে আফ্রিকায় সংক্রমণ ঊর্ধ্বমুখী।

লিবিয়ায় সবচেয়ে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে একদিনে নতুন করে এক হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে যা আগের চেয়ে ২৬০ শতাংশ বেশি।

এরপরের অবস্থানে রয়েছে মোজাম্বিক। দেশটিতে নতুন করে গড়ে এক হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বৃদ্ধির হার ৭৭ শতাংশ।

মরক্কোয় নতুন আক্রান্ত হচ্ছে এক হাজার ১৯০ জন এবং আক্রান্ত বেড়েছে ৭০ শতাংশ।

এদিকে দৈনিক নতুন শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে দক্ষিণ আফ্রিকায়, যা ৪৫ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লাখ ১৯ হাজার ৩১৬ । তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ হার কমতির দিকে। দিনে গড়ে ১৮ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন