1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনি ৩৭৯ আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ফিলিস্তিনি ৩৭৯ আহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ড্রোনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাস

অনলাইন ডেস্ক।। 

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭৯ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের মধ্যে ৩১ জন সরাসরি গুলির শিকার।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ফাঁড়ি ও বসতির বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। এ সময় তাদের ওপর চড়াও হয় দখলদার বাহিনী।

নাবলুসের নিকটবর্তী বেইতা শহরে অবৈধভাবে জমি বাজেয়াপ্তের ঘটনায় বিক্ষোভ করলে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

এ সময় টায়ার পুড়িয়ে ও ইসরায়েল বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি ও রাবার বুলেট ছোড়ে।

রেড ক্রিসেন্ট ৩৭৯ জন আহতের কথা বললেও ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

একই ধরনের বিক্ষোভ হয়েছে কাফর কাদ্দুম ও বেইন ডাজান শহরে। সেখানেও টিয়ার গ্যাসের শিকার হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। এ ছাড়া হেবরনের মাসাফার ইয়াতা এলাকায় বিক্ষোভ দমন করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি ও ফিলিস্তিনি হিসাব অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ১৬৪টি জনবসতিতে সাড়ে ৬ লাখ সেটলার বসতি স্থাপন করেছে, অবৈধভাবে নির্মাণ হয়েছে ১১৬টি ফাঁড়ি।

আন্তর্জাতিক আইন অনুসারে দখলকৃত এ অঞ্চলে ইসরায়েলের এই সব জনবসতি অবৈধ।

কয়েক মাস ধরে নতুন করে বসতি স্থাপন নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছে। ইসরায়েলের হামলায় কয়েকশ’ মানুষ মারাও গেছে।

এ দিকে আরব নিউজ বলছে, শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা অবৈধভাবে দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের জনবসতি নিয়ে প্রতিবেদন দিয়েছে। তাদের মতে, ইসরায়েলের এ সব জনবসতি যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘের ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল লিংক পৃথক বিবৃতিতে ইসরায়েলি জনবসতিকে ৫৪ বছর পুরোনো দখলদারির ইঞ্জিন বলে অভিহিত করেন। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ৩০০ জনবসতিতে ৬ লাখ ৮০ হাজারের বেশি সেটলার বসবাস করে বলেও উল্লেখ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন