1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তাসকিনকে ৩ বার গালি দেন মুজারাবানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

তাসকিনকে ৩ বার গালি দেন মুজারাবানি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্লেসিং মুজারাবানি গালি দিয়েছিলেন বলেই তাসকিন আহমেদ উইকেটে বসে অমন আচরণ করেন বলে জানিয়েছেন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ওদের সব পেস বোলার এসে আমাকে আক্রমণ করছিল, বাউন্সার মারছিল। ভালো জায়গায় বল করছিল। আউট করার চেষ্টা করছিল। আমি আসলে ভালো সামলাচ্ছিলাম। তো বিরক্ত হয়ে বেশ কবার আমাকে ও (মুজারাবানি) গালিও দিয়েছে।’

ঘটনা ইনিংসের ৮৫তম ওভারের। বল করছিলেন মুজারাবানি। ওই ওভারে তার চতুর্থ বলটি ছিল শর্ট অফ লেংথ। যা তাসকিন সতর্কতার সঙ্গে ছেড়ে দেন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন, যা দেখে রেগে যান মুজারাবানি।

তাসকিন শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। দশ নম্বরে নেমে ১৩৪ বলে করেন ৭৫ রান। মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে দেশের পক্ষে রেকর্ড ১৯১ রানের জুটি উপহার দেন।

মাহমুদউল্লাহ ১৫০ রানে অপরাজিত থেকে যান। বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ৪৬৮ রানের পুঁজি। জবাবে ১ উইকেটে ১১৪ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে।

তাসকিন বলেন, ‘তিন নম্বর বার যখন গালি দিয়েছে, তখন আমি তেড়ে গিয়েছি। বলেছি যে, আমাকে কেন গালি দিচ্ছো? বোলিং দিয়ে পারলে কিছু করো! এটাই আসলে হয়েছে, তেমন কিছু না।’

তাসকিন অবশ্য এরপর নিজেকে সামলে নেন দ্রুতই। তবে মুজারাবানির লাইন-লেংথ হয়ে যায় এলোমেলো। তার পরের তিন ওভারেই বাউন্ডারি মারেন তাসকিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন