1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথম ওভারেই বোল্ড ওপেনার সাইফ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম ওভারেই বোল্ড ওপেনার সাইফ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্রথম উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্যহাতে সাজঘরে ফিরলেন ওপেনার সাইফ হাসান।

চোটের কারণে নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় টাইগারদের ইনিংস শুরু করেন সাইফ ও সাদমান ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪ রান জমা করেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন সাদমান (০) ও নাজমুল হোসেন শান্ত (০)।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। এই টেস্টে সফরকারীদের দলে নেই তামিম ইকবাল। হাঁটুতে চোট পেয়েছেন টাইগার ওপেনার। চোট নিয়ে জিম্বাবুয়ে সফরে যান তিনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও একাদশে পাওয়া যায়নি তামিমকে।

তবে এক বছরের বেশি সময় পর টেস্ট খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই অলরাউন্ডারকে সাদা পোশাকের ক্রিকেটে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

অন্যদিকে এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের তাকুদজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়ার্সের। তবে স্বাগতিকদের দলে নেই দুই অভিজ্ঞ তারকা ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। বায়ো-বাবল ভেঙে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুউদল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা, রয় কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্তটর নুয়াচি, মিল্টন শাম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন