1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকায় ছাড়পত্র পেল কলকাতায় মুক্তি না পাওয়া ‘বাজি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঢাকায় ছাড়পত্র পেল কলকাতায় মুক্তি না পাওয়া ‘বাজি’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জিৎ ও মিমি

অনলাইন ডেস্ক।। 

জিৎ প্রযোজিত ও অভিনীত ‘বাজি’ এখনো কলকাতায় মুক্তি পায়নি। করোনা পরিস্থিতিতে আটকে যাওয়া সেই ছবি সেন্সর ছাড়পত্র পেল ঢাকায়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ট্রেলার দেখে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র ‘বাজি’ মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করে। জিতও রাজি হয়েছেন।

কয়েক দিন আগে সংস্থার কর্ণধার মোহাম্মদ কালাম ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়ে ছাড়পত্রও লাভ করেছেন।

কালাম বলেন, “করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ছবিটির মুক্তি। তবে ইচ্ছা আছে কোরবানির ঈদে মুক্তি দেওয়ার। জিৎ নিজেও চান বড় কোনো উৎসবে ছবিটি মুক্তি পাক।”

‘বাজি’তে জিতের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। ভারতের পাশাপাশি ছবির শুটিং হয়েছে ইউরোপের লোকেশনে।

ঢাকার বড়পর্দায় জিৎ আগেও দেখা দিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ‘বাদশা দ্য ডন’ দিয়ে বাংলাদেশে তার অভিষেক হয়। শাকিব খানের ‘শিকারি’র সঙ্গে একই দিনে মুক্তি পেয়ে সুপারহিট ব্যবসা করে। এরপর যৌথ প্রযোজনার ‘সুলতান’ ও ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে দেখা যায়। এ ছাড়া জিৎ অভিনীত ‘শেষ থেকে শুরু’ আমদানি করে মুক্তি দেওয়া হয় বাংলাদেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন