1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন কার্যকর করতে ইউএনও'র অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

বিরামপুরে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন কার্যকর করতে ইউএনও’র অভিযান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুরে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকারী বিধি-নিষেধ মানাতে শনিবার সকাল থেকে লকডাউনের ৩য় দিনে পুলিশ,সেনাবাহিনী ও উপজেলা প্রসাশনকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছ।

(৩ জুলাই) শনিবার সকাল থেকেই কঠোর লকডাউনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ও বাজার গুলোতে ছিলো উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর চেকপোস্ট এবং প্রধান প্রধান সড়কেগুলোতে টহল দিতে দেখা গেছে।

নকডাউন পরিচালনা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার,৬৬ পাদাধিক ডিভিশনের ৬ হর্স লেঃ সাকিব, থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, এসআই হরিদাস বর্মন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক মশিহুর, উপজেলা নিবার্হী অফিসের স্টাফগণ,পুলিশ সদস্যগণসহ প্রিন্ট ও ইলেক্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় বাহিরে অবাধে চলাফেরা করায় অটো, সিএনজি ও মোটরসাইকেল আহোরীদের মাঝে অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ২ হাজার ৮ শত টাকা অর্থদন্ড করা হয়।

জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন- জনস্বার্থে উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকারী বিধি-নিষেধ মানাতে আরো কঠোর অবস্থানে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন