1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিসার জন্য চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ভিসার জন্য চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কঠোর লকডাউন চললেও বিদেশগামী শিক্ষার্থীরা ভিসার প্রয়োজনে চলাচল করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের যেসব শিক্ষার্থীর বিদেশে ভিসার জন্য সাক্ষাৎকার আছে, বিদেশ যেতে চায়, সিদ্ধান্ত হয়েছে মিশনগুলো যাতে তাদের ইমার্জেন্সি ওপেনিং রাখতে পারে। যাদের অ্যাপয়েনমেন্ট ঠিক হয়েছে, পুলিশ কমিশনারকে বলা হয়েছে, দে শুড অ্যালাউ দেম টু গো টু দ্য মিশনস টু গেট দেয়ার ভিসা অ্যান্ড সো অন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছে, তারা বিভিন্ন দেশে যাবে, তাদের জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়। সিদ্ধান্তটি হয়ে গেছে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে বৃহস্পতিবার থেকে ‘কঠোর লকডাউন’ জারি করেছে সরকার।

আদেশে বলা হয়েছে, এই সাত দিন অতি জরুরি (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হতে পারবে না। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা যাবে। বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং সংশ্লিষ্ট অফিস নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

লকডাউনের মধ্যে কেউ বের হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও ইতোমধ্যে হুঁশিয়ার করেছে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন