বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কালকিনিতে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে আ.লীগের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিধান,হাফিজ ও আশরাফুল, লাইভনিউজ২৪ ডেস্ক।।

বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ এনে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গসংগঠন। আজ সোমবার দুপুরে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২৩ জুন সকালে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যােগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী উপস্থিত না হয়ে তিনি তার ঢাকার বাসা থেকে বিশেষ অতিথি হয়ে হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন।

পরে তাহমিনা বেগম তার বাসায় বসে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু ও স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ হাওলাদারসহ একাধিক বিতর্কিত নেতাকর্মীদের নিয়ে সংগঠনের বাহিরে গিয়ে ঘরোয়া পরিবেশে ব্যাক্তিগতভাবে কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ অনুষ্ঠানের খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি দেখে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে চড়ক ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগে রয়েছে, তিনি দীর্ঘ বছরের পর বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ ধরে রাখায় ত্যাগীরা পদ বঞ্চিত হচ্ছেন।

তাহমিনা সিদ্দিকীর এ সকল বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্নসম্পাদক লোকমান সরদার, পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক সরদার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন অভিযোগ করে বলেন, তাহমিনা বেগম আওয়ামীলীগের সভাপতি হয়ে সে বিতর্কিত এবং বহিস্কারকৃত নেতাকর্মীদের নিয়ে একা একা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছে। তার সঙ্গে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেনও ছিল।

তারা কিভাবে দলের বাহিরে গিয়ে নিজের বাসায় বসে কেক কাটেন। এ বিষয়টি আমরা জেলা আওয়ামীলীগকে অবহিত করেছি। অভিযুক্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী বলেন, আমি বহিস্কারকৃতদের নিয়ে কেক কাটিনি। তবে সাবেক মেয়র এনায়েত হোসেন কিছু বহিস্কারকৃতদের নিয়ে আমার বাসায় এসেছিল। মাস্ক পরে আসার কারনে কারা – কারা আমার বাসায় এসেছিল আমি চিনতে পারিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE