1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রের ‘আলোচনার আশা’ নিয়ে উপহাস করলেন কিমের বোন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

যুক্তরাষ্ট্রের ‘আলোচনার আশা’ নিয়ে উপহাস করলেন কিমের বোন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে ইঙ্গিত পাওয়ার দাবি করেছে তা নিয়ে উপহাস করলেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইও জং।

ইও জংকে উদ্ধৃত করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এটি ভাবলে হতাশার সাগরে নিমজ্জিত হবে।

তিনি বলেন, ‘কোরিয়ান ভাষায় একটা প্রবাদ আছে: স্বপ্নে যা বেশি পড়া হয়, বাস্তবে তার অস্তিত্ব থাকে না।’

‘তাদের কথা শুনে এমন হচ্ছে যে তারা নিজেদের পছন্দ মতো ব্যাখ্যা করছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার নেতারা তাদের সঙ্গে বৈঠক করার ইঙ্গিত দিয়েছেন। এতে কূটনৈতিক সম্পর্কের দুয়ার খুলতে পারে।

এরপরই এমন মন্তব্য করলেন কিমের বোন, যাকে দেশটির পরবর্তী নেতা বিবেচনা করেন অনেকেই।

তিনি প্রায়ই ভাইয়ের মতো কথা বলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ উঠলেই কঠোর অবস্থান নেন।

গত মার্চে উত্তর কোরিয়ার সীমান্তে  মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হয়। ওই সময় কিম ইও জংকে বলতে শোনা যায়, ‘আমি মার্কিন প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, তারা যেন সমুদ্রপার থেকে এসে আমাদের দেশে গোলাবারুদের গন্ধ ছড়াবার চেষ্টা না করে। যদি তারা আগামী চার বছর নিশ্চিন্তে ঘুমোতে চায়, তা হলে তারা যেন এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন