1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘পাচারের সময়’ মেক্সিকোয় ২২ বাংলাদেশি উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

‘পাচারের সময়’ মেক্সিকোয় ২২ বাংলাদেশি উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ে দিয়ে পাচারের সময় ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুয়েবলা শহর থেকে ৪৫ মিনিট দূরের পথ পালমার ডি ব্রাভোর কাছে তাদের পাওয়া যায়।

স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের সবাইকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকান প্রশাসন।

এর আগে গত সপ্তাহে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ান কোস্ট গার্ড।

রাবারের ডিঙি নৌকায় করে ওই অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে চার হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছেন।

গত বছর সবচেয়ে বেশি মানুষ গেছেন ইতালিতে-৪ হাজার ১৪১ জন। পাশাপাশি ২৮০ জন গেছেন মালটায়, ৮১ জন স্পেনে, ৮ জন গ্রিসে।

এছাড়া একই বছর পশ্চিম বলকান (ডব্লিউবি) দেশগুলোর মধ্য দিয়ে প্রবেশের সময় ৮ হাজার ৮৪৪ জন বাংলাদেশিকে ট্র্যাক করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন