1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরীমণির মামলার প্রতিবেদন দিতে হবে ৮ জুলাইয়ের মধ্যে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পরীমণির মামলার প্রতিবেদন দিতে হবে ৮ জুলাইয়ের মধ্যে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রবিবার রাতে সংবাদ সম্মেলনে পরীমণি
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ।

সাভার থানায় করা চিত্রনায়িকার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার এ সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে।

এর আগে পরীমণি নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। এরপর প্রধান আসামি নাসির ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

রবিবার রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, চার দিন আগে উত্তরা বোট ক্লাবে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

তিনি জানান, তার ব্যক্তিগত কস্টিউম ডিজাইনার জিমির বন্ধু ব্যবসায়ী অমির আমন্ত্রণে সেদিন জিমিকে সঙ্গে নিয়ে উত্তরা বোট ক্লাবে যান। সেখানে তাকে পানীয় গ্রহণ করতে বলা হয়। এরপর তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন নাসির ইউ মাহমুদ। একপর্যায়ে শুরু হয় মারধর। এ সময় অমিকে নীরব থাকতে দেখা যায় বলেও দাবি করেন পরীমণি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেখানে অজ্ঞান হয়ে যান পরীমণি। এরপর রাত ২টা থেকে আড়াইটার দিকে তিনি সুস্থ হয়ে বনানী থানায় যান।

পরীমণি বলেন, “আমি সুইসাইড করার মতো মেয়ে নই। আমি সুইসাইড করতে চাই না। তারপরও যদি আমার মৃত্যু হয়, তাহলে তার জন্য সেই ব্যক্তিরা দায়ী থাকবে।”

আক্ষেপ করে এই জনপ্রিয় চিত্রনায়িকা বলেন, “গত চার দিন ধরে আমি সাধারণ মেয়ে হিসেবে দ্বারে দ্বারে বিচার চেয়েছি, কিন্তু পাইনি। আজ তাই সংবাদ সম্মেলন ডেকেছি। আমি আজ বুঝতে পারছি, সাধারণ মেয়েদের অবস্থা কী হয়।”

এর আগে রাত ৮টার দিকে পরীমণি নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লেখেন। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর নিকট ন্যায্য বিচার প্রার্থনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন