1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদক মামলায় নাসির ও অমির ৭ দিন করে রিমান্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদক মামলায় নাসির ও অমির ৭ দিন করে রিমান্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চিত্রনায়িকা পরী মণিকে নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক আইনের মামলায় সাত দিন রিমান্ড দিয়েছে আদালত।

এ ছাড়া বিমানবন্দর থানার এ মামলায় গ্রেপ্তার তিন নারী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকেও তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

গোয়েন্দা পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মঙ্গলবার এ আদেশ দেন।

অপর দিকে, সাভার মডেল থানায় পরী মণির মামলায় প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি অভিজাত ফ্ল্যাট থেকে তিন তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তিন নারীকে গ্রেপ্তার ও বিদেশি মদ, বিয়ার ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনেও মামলা করা হয়।

এ দিকে ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরী মণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠায় নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম নামে তিন সদস্যকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন