1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়লো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়লো

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী পরিস্থিতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

চলমান ছুটির শেষ দিন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ছুটির সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এর আগের ঘোষণায় ১২ জুন পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।

করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে।

গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে টিকাদান চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলাকালে অনলাইনে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। এ ছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন