1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দৈনিক ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দিচ্ছে চীন! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দৈনিক ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দিচ্ছে চীন!

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চীনে বিস্ময়কর গতিতে দৈনিক গড়ে ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দেওয়া হচ্ছে। সাত দিনের টিকাদানের গড় হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ নামে একটি অনলাইন রিসার্চ সাইটের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ কথা জানিয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, ‘এই টিকাদানের অর্থ দাঁড়ায়- ইতালির প্রত্যেকের জন্য প্রতি তিন দিনে একটি ডোজ প্রদান। চীনের এক-তৃতীয়াংশ জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এপ্রিলে এই দৈনিক টিকাদানের সংখ্যা ৩.৪ মিলিয়ন ডোজ।’

বিশ্বব্যাপী চীনের টিকা সরবরাহের সংখ্যা ১৯০ কোটির প্রায় এক-তৃতীয়াংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়,বাণিজ্যিক কোম্পানি, স্কুল এবং স্থানীয় সরকারসহ সকল স্তর থেকে টিকা নেওয়ার আহ্বানে টিকা গ্রহণের এই গতি বৃদ্ধি পেয়েছে।

এতে আরও বলা হয়, চীন তার ‘স্প্রিং স্প্রাউট’ প্রোগ্রামের মাধ্যমে পাঁচ লাখ বিদেশি নাগরিককে টিকা দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন