1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকা হচ্ছে না আর্জেন্টিনায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

কোপা আমেরিকা হচ্ছে না আর্জেন্টিনায়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সত্যি হলো সেটাই। আগামী ‌১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা। এবারের আসরটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। তারা স্বাগতিক হচ্ছে না বলে নিশ্চিত করে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

গত কয়েকদিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো এই ঘোষণায়। এবারের কোপা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

কিন্তু সোমবার আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

এই দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি এখনো নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে শোনা যাচ্ছে চিলি এমনিক যুক্তরাষ্ট্রেও কোপা আয়োজন হতে পারে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন