1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তাকসিম স্কয়ারের ‘বিতর্ক তোলা’ মসজিদটি উদ্বোধন করলেন এরদোয়ান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

তাকসিম স্কয়ারের ‘বিতর্ক তোলা’ মসজিদটি উদ্বোধন করলেন এরদোয়ান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিক্ষোভকারীদের ওপর বিজয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি

ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেব এরদোয়ান।

২০১৩ সালে এ স্থাপনার পরিকল্পনা প্রকাশ হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, ধর্মীয় স্থাপনাটি তুরস্কের ‘সেক্যুলার ভাবমূর্তি’ ধ্বংস করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন, মসজিদ পূর্ণ হয়ে যাওয়ায় অনেকে ময়দানে নামাজে অংশ নেন।

সেক্যুলার টার্কিশ রিপাবলিকের ঐতিহ্যবাহী জন সমাগমের স্থানে মসজিদটি তৈরি হয়েছে।

৩০ মিটার উঁচু গম্বুজ সংবলিত মসজিদের কারণে এখন আকারে বামন হয়ে গেছে তাকসিম স্কয়ারে থাকা মুস্তাফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের স্মারকস্তম্ভটি।

শুক্রবার জুমার নামাজ শেষে এরদোয়ান বলেন, মসজিদটি এখন ইস্তাম্বুলের প্রতীকগুলোর মধ্যে বিশিষ্ট স্থান দখল করে নিয়েছে। আল্লাহ চাইলে কেয়ামত পর্যন্ত এটি থাকবে।

তাকসিম স্কয়ারে কোনো ধরনের ধর্মীয় স্থাপনা নিয়ে বিক্ষোভকারীদের আপত্তি ছিল, তাদের ওপর বিজয় হয়েছে বলে দাবি করেন তুরস্কের প্রেসিডেন্ট।

পুরোনো এক ভিডিওতে দেখা যায়, ১৯৯৪ সালে ইস্তাম্বুলের মেয়র থাকাকালে একটি ভবনের ওপর দিয়ে স্থানটির দিকে আঙুল নির্দেশ করে বলছেন, এখানে একটি মসজিদ নির্মিত হবে।

অটোমান ঐতিহ্য ও হাল আমলের নকশার যুগলবন্দী ঘটেছে এ মসজিদে, ২৬ হাজার ৭১৬ বর্গফুট জায়গায় একসঙ্গে চার হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। মসজিদের ভেতর একটি সম্মেলন কক্ষ ও প্রদর্শনী হল আছে।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কের সেক্যুলার মেজাজের ব্যত্যয় ঘটানোয় অনেকেই এরদোয়ানের সমালোচনা করে থাকেন।

তবে ১৯৫০ সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া করা হয়। এরপর ১৯৫২ সালে ‘তাকসিম মসজিদ বিল্ডিং অ্যান্ড সাসটিনেন্স অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালের অভ্যুত্থানের পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গত বছরের জুনে ৮৬ বছর আগে জাদুঘরে রূপান্তরিত আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের মর্যাদায় ফিরিয়ে আনেন এরদোয়ান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন