1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৮৪ হাজার কোটি টাকায় বিক্রি হচ্ছে জেমস বন্ডের স্টুডিও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৮৪ হাজার কোটি টাকায় বিক্রি হচ্ছে জেমস বন্ডের স্টুডিও

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার দৃশ্য

‘জেমস বন্ড’ সিরিজ-সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার জন্য পরিচিত স্টুডিও মেট্রো-গোল্ডউইন-মেয়ার বা এমজিএম কিনে নিচ্ছে আমাজন। সোমবার হলিউডে ঝড় ‍তুলেছে এমন একটি খবর।

দ্য র‌্যাপ এক প্রতিবেদনে জানায়, এই ঐতিহাসিক স্থানান্তরের মূল্য হতে পারে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ৮৪ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

যদি খবরটি সত্য হয়, তবে হলিউডের সবচেয়ে বড় বেচা-কেনার অংশ নিচ্ছে ই-কমার্স থেকে কনটেন্টের বাজারে পা রাখা প্রতিষ্ঠানটি।

তবে পুরো বিষয়টিকে ‘গুজব ও অনুমান’ উল্লেখ করে মন্তব্য করতে রাজি হয়নি এমজিএম ও আমাজন।

শোনা যাচ্ছে, এ চুক্তির বলে শুধু সিনেমা ও টিভি লাইব্রেরিই নয়, এমজিএমের প্রিমিয়াম ক্যাবল নেটওয়ার্ক ইপিক্স চলে আসবে আমাজনের হাতে। যদিও বছরের শুরুর দিকে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসের সঙ্গে চুক্তি করেছে ইপিক্স।

২০১৯ সালে স্থানীয় বাজারে এমজিএম আয় করে ২ কোটি ৩০ লাখ ডলার। এরপর করোনার কারণে নতুন কোনো ছবি মুক্তি দেয়নি স্টুডিওটি। এর মধ্যে একাধিকবার পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। ধারণা করা হচ্ছে, এ ছবি ব্যবসার নিরিখে নতুন রেকর্ড গড়তে পারে। ছবিটি অক্টোবরে রিলিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির মিছিলে আছে ‘ক্রিড থ্রি’ ও ‘হাউস অব গুচি’র মতো আলোচিত ছবি।

সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে একাধিক প্রতিষ্ঠানের স্বত্ব স্থানান্তর হয়েছে। সর্বশেষ এটি অ্যান্ড টি’র সঙ্গে ডিসকোভারির একটি চুক্তি আলোচনায় ছিল। এরপর এলো আমাজন ও এমজিএমের এক হওয়ার খবর। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানগুলোর বড় সংস্থার অংশ হয়ে ওঠা তেমন আর আলোচনায় আসে না।

হলিউডের অন্যতম পুরোনো স্টুডিও এমজিএম। তাদের বিস্তৃত লাইব্রেরিতে রয়েছে অনেক ক্ল্যাসিক সিনেমা ও টিভি শো। এর মধ্যে রয়েছে ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান।

হলিউডের অন্যতম জায়ান্ট আমাজন ২০২০ সালে সিনেমা, টিভি শো ও গানের জন্য বিনিয়োগ করেছে ১১ বিলিয়ন ডলার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন