1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের রাতে লাভলু-মিমির ‘শাড়ি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঈদের রাতে লাভলু-মিমির ‘শাড়ি’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আফসানা মিমি ও সালাউদ্দিন লাভলু

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ঈদুল ফিতরের রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’। যার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন সালাউদ্দিন লাভলু ও আফসানা মিমি।

চার ভাইবোনের মধ্যে এক ভাই-এক বোন দেশের বাইরে থাকে। কিছুদিন হলো তাদের মা মারা গেছে এবং তাদের একটি পুরোনো বাড়ি আছে সেই বাড়িটা ভেঙে চারটা ফ্ল্যাট হয়। এর তিনটা ফ্ল্যাট সামনের দিকে, একটা পেছনে। আর সেটা নিয়ে শুরু হয় যত জল্পনা-কল্পনা।

তিন ভাই-বোন এক জোট হয়ে ভাবতে থাকে কীভাবে আরেক বোন রুবিকে পেছনের ফ্ল্যাট নিতে আগ্রহী করা যায়! কিন্তু রুবি আসলে কেন কষ্ট করে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে, সেটাই কেউ জানে না!

এমনই মানসিক টানাপোড়েনের এক গল্পে পারিবারিক আবহে নির্মিত হয়েছে ‘শাড়ি’।

চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি পাশাপাশি পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।

লাভলু-মিমি ছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, রেজমীন সেতু, আকিব হোসেন ও মীম চৌধুরী প্রমুখ।

ঈদের দিন রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘শাড়ি’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন