1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। নতুন করে কেউ সুস্থ হননি।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপনকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন। বয়স বিভাজনের ক্ষেত্রে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ এর বেশি বয়সের বেশি রয়েছেন ১০ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। ঢাকার আশপাশের উপজেলায় ১ জন। এছাড়া বাকিরা সবাই ঢাকার বাইরের।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮২ হাজার ৮০ জনের। আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৩১ হাজার ৭০৬ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৮৯৪ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ১৫০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮২ হাজার ৮০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন