1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুই দল অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের প্রায় দশজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-০৮ ব্লকের এ ঘটনা ঘটে।

নিহত মো. জাবেদ (২৪) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক মো. ইসলামের ছেলে।

এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পর্যাপ্ত আর্মড পুলিশ মোতায়েন  করা হয়েছে।

জানা যায়, সোমবার রাতে রোহিঙ্গা শরণার্থীশিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে ডি-০৮ ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পালংখালীর ঘোনার পাড়া অপর একটি সন্ত্রাসী দলের নুরুল হাকিম ও ওরফে মনাইয়ার নেতৃত্বে একটি দল তাদের পথ রোধ করে। রাতের বেলায় রোহিঙ্গা শিবির সংশ্লিষ্ট এলাকায় ঘোরাঘুরি না করতে নিষেধ করেন।

তুচ্ছ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় দশ রাউন্ড গোলা গুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলিতে জাবের নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরে এনজিও সংস্থার পরিচালনাধীন একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন