1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পেলের করোনাভীতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

পেলের করোনাভীতি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৬২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একে তো করোনা, তার উপর অসুস্থ। দুয়ে মিলে বেশ আতঙ্কেই দিন কাটছে পেলের। আপাতত ঘরে শুয়ে বসে দিন পার করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

এ দিকে পেলের স্বজনদের ভাবনা, করোনাভাইরাস নিয়ে চারপাশে বিরাজ করা আতঙ্ক কিংবদন্তির স্বাস্থ্যহানির কারণ হতে পারে। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী পেলের সামনে বেশ কিছু ইভেন্ট রয়েছে।

এসব সূচি খুব দ্রুত বাতিল করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পেলের ছেলে এডিনহো কয়েক সপ্তাহ আগে জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে তাঁর বাবার স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‌‌‘গ্লোবো স্পোর্তে’কে এডিনহো বলেছিলেন,‌ ‘কোমরে অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন ভালোমতো হয়নি। চলাফেরা করতে সমস্যা হয়। এ নিয়ে হতাশায় ভুগছেন তিনি। সে তো রাজা,এক সময় দাপট ছড়ালেও এখন চলাফেরা করতে পারছে না। বিষয়টি তিনি মেনে নিতে পারছে না।’

পেলে অবশ্য তখন ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন,‌ ‘আমি ভালো আছি। ভালো ও খারাপ দিন দুটোই দেখে ফেলেছি। এ বয়সে এমন হবেই।’

করোনাভাইরাস সংক্রমণে ফুটবল বিশ্বও বিপর্যস্ত। এরই মধ্যে করোনা হানা দিয়েছে ফুটবলে। পাওলো দিবালা, পাওলো মালদিনি এবং তার ফুটবলার ছেলে, দানিয়েল রুগানিরা করোনায় আক্রান্ত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন