1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর তহবিলে বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকার চেক হস্তান্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রীর তহবিলে বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকার চেক হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশে এই ভাইরাসে ৪৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

এ পরিস্থিতিতে মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর তহবিলে এ চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করা হবে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের নিয়মিত খাবার বিতরণের ব্যবস্থা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন