1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: ওয়ার্ক ফ্রম হোম সুবিধার জন্য প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট ফ্রি! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

করোনা: ওয়ার্ক ফ্রম হোম সুবিধার জন্য প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট ফ্রি!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারণ করোনাভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে।

করোনা প্রতিরোধে এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্রম হোম পরিসেবা চালু করেছে। আর বাড়িতে বসে কাজ করার জন্য বেশি প্রয়োজন ভালো ইন্টারনেট সংযোগ।

এই ওয়ার্ক ফ্রম হোম সুবিধার জন্য নতুন প্ল্যান নিয়ে এলো বিএসএনএল। ভারতের আন্দামান ও নিকোবরসহ সব রাজ্যের বিএসএনএল গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিসেবা পাবেন। যেসব গ্রাহকদের ল্যান্ডলাইন সংযোগ রয়েছে একমাত্র তারাই বিনামূল্যে এই সেবা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে।

এই প্ল্যানের কোনও ফলোআপ লিমিট নেই এবং এই প্ল্যানের জন্য প্রতি মাসে আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিএসএনএল ছাড়াও এই ধরনের প্ল্যানের কথা ঘোষণা করেছে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার।

প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য করোনা ভাইরাস রোধে আরও বেশি মানুষকে যেন বাড়িতেই রাখা সম্ভব হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫০ জনের। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও তা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতালিতে। বর্তমানে ইউরোপের দেশটিতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন