1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের এক মাস্টারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক তার নাম প্রকাশ করা হয়নি।

সোমবার (১৩ জুলাই) সকালে মিডিয়া ব্রিফের জন্য পাঠানো এক ক্ষুদে বার্তায় র‍্যাব কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রাজধানী থেকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে ৩৪ জন নিহত হন।

পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার ও শাকিল হোসেনসহ কয়েকজন।

মামলাটি তদন্তে ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন