1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ২৬৭টি বই বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ২৬৭টি বই বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সুনামগঞ্জ সংবাদদাতা।।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাসহ বিভিন্ন ক্যাটাগরির ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহের উপস্থিতিতে ২৬৭ জন ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য-সদস্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, সরকার দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। জীবন জীবিকার তাগিদে দেশের কোনো মানুষই যেনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই আলোকে দেশের অসচ্ছল নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।#

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন