1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অপহরণের ২২ ঘণ্টা পর রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এন্টি চাকমা ও তার সঙ্গে যাওয়া দুই কলেজ শিক্ষার্থী দীঘিনালার বনবিহার এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তির পর তারা খাগড়াছড়িতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, শনিবার বিকেল ৩টার সময় রাঙামাটির সাজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার ৯১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে এন্টি চাকমা ও তার সঙ্গে যাওয়া দুই কলেজ শিক্ষার্থী একটি মাহেন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন।

বিকেল সাড়ে ৩টার সময় তারা দীঘিনালার কবাখালী বাজার এলাকায় পৌঁছালে একটি বিশেষ মহলের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর ৬ জন সদস্য তাদেরকে অপহরণ করে দীঘিনালা বনবিহার এলাকায় নিয়ে আটকে রাখে।

নীতি চাকমা বলেন, তারা রোববার দুপুর দেড়টার দিকে অপহৃতদের অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এন্টি চাকমাসহ তিন জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনী ভেঙে দেওয়া ও সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মদদান বন্ধ করার দাবি জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন