1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাচারকালে ৬৬০ টন কয়লা বোঝাই নৌযানসহ ৪১ চোরাকারবারি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

পাচারকালে ৬৬০ টন কয়লা বোঝাই নৌযানসহ ৪১ চোরাকারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোংলা বন্দরে আমদানি হওয়া কয়লা পরিবহনকালে পাচারের সময় ৬৬০ মেট্রিকটন কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় কয়লা পরিবহন কাজে ব্যবহত লাইটার এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহত ট্রলার তানজিলা-২ কে জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্দেশে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয় এমভি আল রতনা নামক লাইটার।

পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌঁছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা-২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি টের পেয়ে কোস্টগার্ড পশ্চিমজোন সদর দফতর অভিযানে নামে। অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দল।

পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তাম্তর করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন