1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাকে আটকে রেখে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাকে আটকে রেখে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই মেয়ের মা বাদী হয়ে মামলা করেছেন। পরে বিকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন— উপজেলার শখেরগাঁও কাজীপাড়া এলাকার আশিক, ছোরহাব, টেকপাড়া এলাকার হিমেল, এনামুল ও সুজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রবাসী। তাই তিনি সন্তান নিয়ে মায়ের বাড়িতে থাকেন। স্থানীয় বাজারে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা তাকে উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। শুক্রবার রাতে বাড়িতে ঢুকে মাকে মারধর ও মুখ বেঁধে পাশের ঘরে আটকে রেখে ওই নারীকে আশিক ও এনামুল ধর্ষণ করে। এ সময় অন্য সহযোগীরা ওই নারীর মাকেও যৌন নিপীড়ন করে। মোবাইলে মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ারও হুমকি দেয় তারা। শনিবার সকালে ধর্ষণের শিকার নারী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি এমদাদুল হক বলেন, ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে মামলা করেছেন। রোববার বিকেলে অভিযান চালিয়ে ছোরহাবকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন