1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্ত্রীসহ টিসিবির কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

স্ত্রীসহ টিসিবির কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সোয়া ১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ মে আলী আজম ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ওই বছরের ২৭ মে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন তারা। সম্পদ বিবরণীতে আলী আজম খান স্থাবর ও অস্থাবরসহ মোট ২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এর মধ্যে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ও রেকর্ডপত্র দাখিল করায় দুদক আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেছে দুদক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন