1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘হাসুমনির পাঠশালা’র আয়োজনে বুড়িগঙ্গায় শেখ হাসিনার জন্মোৎসব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

‘হাসুমনির পাঠশালা’র আয়োজনে বুড়িগঙ্গায় শেখ হাসিনার জন্মোৎসব

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

‘হাসুমনির পাঠশালা’র আয়োজনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও ৭৬টি নৌকা প্রদর্শনীর মাধ্যমে ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর জিনজিনা ফেরিঘাট এলাকায় এ আয়োজন হয়।

অনুষ্ঠানে হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান,পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কর্মকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’আজকে আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। তিনি আছেন বলেই আমরা সামনে এগোনোর সাহস পাই। তিনি আছেন বলেই আমরা দিন বদলের স্বপ্ন দেখি। আজ উন্নত বিশ্বের নেতারা আমাদের নিয়ে কথা বলেন, আমাদের অনেক দেশ উদাহরণ হিসেবে বিবেচনা করেন, তার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন