1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মামলা নিষ্পত্তির হার বেড়েছে ৩২ দশমিক ৪০ ভাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মামলা নিষ্পত্তির হার বেড়েছে ৩২ দশমিক ৪০ ভাগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বিচারিক আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে  মামলা দায়ের হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৪৭৬ মামলা। আর এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯৫২ মামলা। ছয় মাসে মামলা নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩২ দশমিক ৪০ ভাগ। ২০২১ সালের প্রথম ছয় মাসে এ হার ছিল ৫৯ দশমিক ৫০ ভাগ।

সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক  বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গত জানুয়ারির শেষ দিকে দেশের আটটি বিভাগের অধস্তন আদালতসমূহ মনিটরিং করতে হাইকোর্টের ৮ বিচারপতির সমন্বয়ে প্রতিটি বিভাগের জন্য একটি করে মনিটরিং কমিটি গঠন করা হয়। গত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায় মনিটরিং কমিটি গঠনের পর মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটটি বিভাগে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৪৭৬টি। এই সময়ে নিষ্পত্তি হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৫২টি। গড়ে নিষ্পত্তির হার ৯১ দশমিক ৯০ ভাগ। ছয় মাসে সবচে বেশি নিষ্পত্তি হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে গড়ে মামলা নিষ্পত্তির হার ১০৮ দশমিক ১৬ শতাংশ। ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ছয় লাখ ৫৫ হাজার ৯৮১টি মামলা দায়ের হয়। নিষ্পত্তি হয় তিন লাখ ৯০ হাজার ৩১১টি। ওই সময়ে গড়ে নিষ্পত্তির হার ছিল ৫৯ দশমিক ৫০ ভাগ।

সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, ২০২১ ও ২০২২ সালের প্রথম ছয় মাসের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, নতুন মনিটরিং কমিটি গঠিত হওয়ার পর বর্তমান কমিটির সভাপতিদের সার্বক্ষণিক তত্ত্বাবধান, নিরবচ্ছিন্ন মনিটরিং এবং গতিশীল নেতৃত্বে ৩২ দশমিক ৪০ ভাগ মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন