বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ভুরুঙ্গামারী উপজেলায় জেলা ছাত্রলী‌গের কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কু‌ড়িগ্রাম সংবাদদাতা।। 

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে ভুরুঙ্গামারী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক ১৬ সে‌প্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মীসভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ রাজু আহমেদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব শাহজাহান সিরাজ, বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার মাটি ও মানুষের নেতা, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমুখ।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ বলেন, মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখা আমাদের অন্যতম একটি দায়িত্ব। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে এসেছে। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। বিশেষ করে আমাদের ছাত্রলীগ কর্মীদের দায়িত্ব অনেক বেশী। কারন তরুন ভোটারদের মন জয় আমাদেরকেই করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন তুলে ধরতে হবে তেমনি দেশী-বিদেশী ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমরা কুড়িগ্রাম জেলার ৭২ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, কলেজ, পৌরসভা, সদর থানার প্রতিটি ইউনিটকে গতিশীল রাখতে চাই। অনেক দিনের নির্জীব ছাত্রলীগকে পুনঃজাগরণ করতে চাই । প্রতিটি ইউনিটের সাংগঠনিক রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেবো। যারা যোগ্য তারাই নেতৃত্বে আসবেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন বলেন, নব-নির্বাচিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন হয়েছে।মহামারী করোনা ভাইরা‌সের কারনে সরকারের বিধি নিষেধে তারা রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেনি। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা যে যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাড়িয়েছি। আমরা দেখেছি তারা কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার পাচঁগাছি–যাত্রাপুরে ভেঙ্গে যাওয়া সড়কে বাঁধ নির্মাণ, বৃক্ষ রোপন, অসহায়দের মধ্যে খাবার, শাক-সবজি বিতরণসহ নানা রকম মানবিক কার্যক্রম করেছিলো। এখন তারা মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখবে বলে আমি বিশ্বাস করি।

উক্ত কর্মীসভায় অংশ নেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট সমূহ যথাক্রমে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, ভূরুঙ্গামারী সদর শাখা ছাত্রলীগ,পাথরডুবী ইউনিয়ন ছাত্রলীগ, শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগ, তিলাই ইউনিয়ন ছাত্রলীগ, পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগ, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন ছাত্রলীগ, জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রলীগ, আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগ, বলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ, বঙ্গসোনাহাট ইউনিয়ন ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE