1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাতারে ১২ বাংলাদেশি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কাতারে ১২ বাংলাদেশি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন এখনো কাবুল রয়েছেন।

শনিবার দুই দফায় তারা কাতারে পৌঁছান বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

বাংলাদেশিদের সঙ্গে ১৫০ জন আফগান শিক্ষার্থীও শনিবার কাতারে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।

বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল।

তবে এদিন কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ওই ১৫ বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের বাংলাদেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।

ভয়াবহ ওই হামলায় কমপক্ষে ১৮৮ জন নিহত হন। আহত হন শতাধিক। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ মার্কিন সেনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন