1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেলবোর্নে ‘লকডাউন তোলা সম্ভব হচ্ছে না’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলবোর্নে ‘লকডাউন তোলা সম্ভব হচ্ছে না’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মেলবোর্নে বুথের বাইরে টিকা প্রত্যাশীদের ভিড়

অনলাইন ডেস্ক।।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন বাড়বে। করোনার অতি সংক্রামক ভারতীয় ধরন ডেল্টার বিস্তারের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আল জাজিরা, ভিক্টোরিয়া রাজ্য রাতারাতি ৯২ জন আক্রান্ত বৃদ্ধির পর রবিবার এ ঘোষণা এসেছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

মহামারির পর মেলবোর্নে চালু হওয়ার লকডাউন দফায় দফায় বাড়ে। বৃহস্পতিবার বিধিনিষেধ শেষ হওয়ার কথা থাকলেও ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুজ রবিবার বলেন, তা সম্ভব নয়।

বর্তমানে মেলবোর্নের লকডাউন চতুর্থ সপ্তাহে চলছে। এর মধ্যে কারফিউ, খেলার মাঠ ও চলাচলে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে কতদিন বাড়িতে অবস্থানের নির্দেশ বহাল থাকবে তা জানাননি অ্যান্ড্রু। কর্মকর্তারা জানালেন, বিকল্প ব্যবস্থা অনুসন্ধান করা হচ্ছে।

ভিক্টোরিয়া রাজ্যে সাম্প্রতিক সংক্রমণের শিকার ৬০ ভাগের বয়স ৩০ বছরের নিচে। এ ছাড়া আক্রান্ত ১৫০ জন বয়স অনুর্ধ্ব ১০। আর হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগে বয়স ৫০ বছরের নিচে। বর্তমানে এ রাজ্যে ৭৭৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

এ দিকে প্রতিবেশী রাজ্য নিউ সাউথ ওয়েলসে অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনিতে রবিবার ১ হাজার ২১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শহরটিতে দফায় দফায় লকডাউন বাড়িয়েও সংক্রমণ বশে আনতে পারেনি কর্তৃপক্ষ। মধ্য জুনে ডেল্টা ছড়িয়ে পড়ার পর থেকে এখানে ১৯ হাজারের মতো রোগী পাওয়া গেছে।

এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫০ হাজারের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৯৯৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন