1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৯০৪ সালের পর রিয়ালের প্রথম বিদেশি অধিনায়ক হচ্ছেন মার্সেলো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

১৯০৪ সালের পর রিয়ালের প্রথম বিদেশি অধিনায়ক হচ্ছেন মার্সেলো

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও রামোস। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারের। সান্তিয়াগো বার্নাব্যুতে তার স্থলাভিষিক্ত হতে পারেন আরেক ক্লাব আইকন— মার্সেলো।

আর তা যদি হয়, মার্সেলোই হবেন ১৯০৪ সালের পর রিয়ালের প্রথম বিদেশি অধিনায়ক। গত ১০০ বছরের বেশি সময় ধরে স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন স্প্যানিশরা। শেষবার, ১১৭ বছর আগে গুয়াতেমালার ফেদেরিকো রেভুয়েলতুকে দেখা গিয়েছিল মাঠে রিয়ালকে নেতৃত্ব দিতে।

রিয়াল মাদ্রিদে, তাকেই অধিনায়ক করা হয় যিনি মূল দলে দীর্ঘদিন ধরে আছেন। যার অর্থ, মার্সেলোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ১৫ বছর ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে করিম বেনজেমাকে অধিনায়ক হিসেবে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। রিয়ালের ভবিষ্যৎ অধিনায়ক ‍হিসেবে ফর্মে থাকা এই ফরাসি ফরোয়ার্ডের নামও শোনা যাচ্ছে। ২০০৯ সাল থেকে বার্নাব্যুতে আছেন তিনি।

ক্লাবটিতে স্প্যানিশদের অধিনায়ক করার এই ঐতিহ্য নিয়ে আগেও সমালোচনা হয়েছিল। হোসে মরিনহো কোচ থাকাকালীন ইকার ক্যাসিয়াসকে অধিনায়কত্ব করার প্রতি অনাগ্রহী ছিলেন। পর্তুগিজ কোচ আউটফিল্ডের কাউকে আর্মব্যান্ড পরাতে রাজি ছিলেন না। তারপরও ক্যাসিয়াস অধিনায়ক ছিলেন।

স্প্যানিশ গোলরক্ষক বার্নাব্যু ছাড়ার পর ২০১৫ সালে তার স্থলাভিষিক্ত হন রামোস। ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের নেতৃত্বে সফল এক অধ্যায় কাটিয়েছে রিয়াল। জিতেছে ১২ ট্রফি। তার মধ্যে ২০১৬-১৮ সালের মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতে লস ব্লাঙ্কোসরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন