1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারাবিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ মহামারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে এই ছুটির মেয়াদ বাড়ানোর পর চলতি বছরের ২৩ মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে গত ২৫ মার্চ জানান শিক্ষামন্ত্রী।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সেই ছুটির মেয়াদ আবারও বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন