1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাড়ির নকশার অনুমোদন নিতে টিআইএন লাগবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ!

বাড়ির নকশার অনুমোদন নিতে টিআইএন লাগবে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাড়ির নকশার অনুমোদন নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সংসদে তিনি ২০২১-২২ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন।

পাশাপাশি সমবায় সমিতি নিবন্ধন এবং দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা ও পোস্টাল সেভিংস একাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, করনেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকা ঊর্ধে সঞ্চয়পত্র ক্রয় ও পোস্টাল সেভিংস একাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শে বাড়ির মালিকদের কর ফাঁকি বন্ধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে তাদের আয়ের উৎস জানতে এমন কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বাড়ির মালিকদের থেকে আয়কর আদায় বাড়াতে ভাড়া সংগ্রহের তথ্য পৃথক ব্যাংক হিসাব খুলে আদায়ের বিধান করা হয়।

পরে বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন