1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দেওয়া হলে নিবন্ধন ও নবায়ন করা হবে না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দেওয়া হলে নিবন্ধন ও নবায়ন করা হবে না

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্যাটারিচালিত ও ই-রিকশাকে নিয়ন্ত্রণে আনতে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, এসব রিকশা সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আসবে এবং সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দেওয়া হলে নিবন্ধন ও নবায়ন করা হবে না। একই সঙ্গে জরিমানার মুখেও পড়তে হবে সংশ্লিষ্টদের।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার বিভাগে এক সভায় এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে রেজিস্ট্রেশন দেব না ও নবায়ন করব না। তারা সৌরবিদ্যুৎ ছাড়া রিচার্জ করলে জরিমানা হবে।

তিনি জানান, সরকার ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে শহরকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা করেছে। প্রতিটি জোনের জন্য নির্ধারিত হবে আলাদা রঙের ই-রিকশা। এক জোনের রিকশা যাতে অন্য জোনে প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে।

sahe-alam

প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে। এতে রিকশাগুলোর জন্য বিভিন্ন শর্ত নির্ধারণ করা হবে।

মীর শাহে আলম জানান, ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) করবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব ই-রিকশার নিবন্ধন দেবে।

তিনি বলেন, এ বিষয়ে সংসদে আইন পাস করা হয়েছে। সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণ করে দেওয়া হবে।

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন নবায়নের ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন নবায়নের আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। পরবর্তী প্রতিটি নবায়নের সময়ও নতুন করে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন