1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাটগ্রাম প্রেসক্লাবে ডায়াবেটিস ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

পাটগ্রাম প্রেসক্লাবে ডায়াবেটিস ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 লালমনিরহাট জেলা সংবাদদাতা।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবে বৃহস্পতিবার দিনব্যাপী ডায়াবেটিস ও স্তন ক্যান্সার প্রতিরোধে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে গণমাধ্যম কর্মীসহ প্রায় অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচেতনতা ও মানুষের সেবা করার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ডায়াবেটিস এ্যায়ারনেস প্রটেকশন কমিটি (ডিএপিসি),ঢাকা এন্ড পাটগ্রামের ডলি বেলায়েত হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুল হক দুলাল এতে সভাপতিত্ব করেন। সেমিনারে ডায়াবেটিস,ব্রেস্ট ক্যান্সার,ওজন,প্রেসার পরীক্ষা -নিরীক্ষা করা হয়।শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন বারডেম হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার রোটানিয়ান ডাঃ ফয়জা এলা কামাল।তিনি বলেন,ডায়াবেটিস ও ব্রেস্ট ক্যান্সারের মত ভয়াবহ রোগগুলো নির্মূল করা সম্ভব।নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা -নিরীক্ষা করাসহ স্বাস্থ্য বিষয়ে সকলকে সজাগ সচেতন থাকার আহবান জানান তিনি।সেমিনার শেষে সকলের হাতে হাতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন